ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ আসছে ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে আলোড়ন সৃষ্টি করা ‘পুষ্পা’ সিনেমার সিক্যুয়াল ‘পুষ্পা-২’। এটি মোট ছয়টি ভাষায় মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। এরমধ্যে অন্যতম বাংলা ভাষা।
এবার সে সিনেমার প্রথম গান মুক্তি পেয়েছে। হিন্দির পাশাপাশি বাকি ভাষাগুলোতেও মুক্তি পেয়েছে গানটি। মুক্তির কিছুক্ষণের মধ্যেই ঝড়ের গতিতে নেটপাড়ায় ভাইরাল হয়েছে গানটি।
বাংলা ভার্সনটি গেয়েছেন ভারতের বাঙালি সংগীতশিল্পী তিমির বিশ্বাস। গানটি লিখেছেন শ্রীজাত। ‘পুষ্পা-২’ সিনেমার টাইটেল ট্র্যাক বাংলা ভার্সন করল বাজিমাত। হিন্দিতে গানটি গেয়েছেন মিকা সিং, নাকাশ আজিজ।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিমির বলেন, “পুষ্পার প্রোডাকশন হাউজ থেকে কল এসেছিল। তারা বলেন, ‘পুষ্পা-২’ মোট ছয়টি ভাষায় মুক্তি দিচ্ছে। বাংলা টাইটেল গানটি আমাকে দিয়ে করাতে চান। গানটি লিখেছেন শ্রীজাত দা। গানটি লেখার জন্য দু-তিনবার ওখানে গিয়েছিলেন। তখন শ্রীজাত দাকে ওনারা জিজ্ঞাসা করেন এই গানটি যদি বাংলায় কেউ গায় তাহলে আপনি কাকে সাজেস্ট করবেন। তখন উনি আমার কথা বলেন। তারপর ওনারা আমার গানগুলো নিয়ে রীতিমতো রিসার্চ করেন। আমার গলা কেমন সেটা ভালো করে পরখ করে নেন। রিসার্চের পর ওনাদের মনে হয় এই গানটার জন্য আমি পারফেক্ট চয়েজ হতে পারি। এরপর গানটা রেকর্ড করি”।
তিমির বলেন আরও বলেন, ‘আমাকে মুম্বাই গিয়ে গানটা রেকর্ড করতে বলা হয়েছিল। কিন্তু আমি সেই সময় একটা অ্যালবাম নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এপ্রিল মাসে আমার সমস্যা রয়েছে সেটা জানিয়েছিলাম। তখন ওনারাই কলকাতায় আসতে রাজি হন। মিউজিক ডিরেক্টরের সঙ্গে ভয়েস রেকর্ড করার যে অ্যাসিসটেন্ট থাকেন তারা এলেন। তারপর এখানে গানটা রেকর্ড হয়েছে। গানটা গাওয়ার পর বেশ ভালোই লাগছে। আমার পরিচিতির সীমাটা যেন আরও বেশ খানিকটা বেড়ে গিয়েছে।’।
বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে বক্স অফিসে ২৫০ কোটি রুপি আয়ের মাইল...
বিনোদন ডেস্ক : বাংলা নাটকের নিয়মিত মুখ জান্নাতুল সুমাইয়া হিম...
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনয় হোক...
বিনোদন ডেস্ক : বলিউড ও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ...
বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন ...

মন্তব্য (০)