ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ 'স্মার্ট শিক্ষায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪।
দিবসটি উপলক্ষে রোববার ( ২৮ শে এপ্রিল) সকালে ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে একটি র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়।
ইনস্টিটিউট এর শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত র্যালি সহ দিবসটির কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার।
এ সময় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকাশ কুমার সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
র্যালীতে অংশগ্রহণকারীরা 'কারিগরি শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্ম মিলে', 'একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ '- এমন নানা ধরনের স্লোগান সম্বলিত লেখাসহ বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করেন।
নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...
নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...
নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...
জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

মন্তব্য (০)