• লিড নিউজ
  • তথ্য ও প্রযুক্তি

গরমে কীভাবে মুঠোফোন ঠান্ডা রাখবেন

  • Lead News
  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: রোদের তীব্রতা দিন দিন বাড়ছে। সেই সাথে বাড়ছে তাপপ্রবাহ। একই সঙ্গে পাল্লা দিয়ে শখের মুঠোফোনটিও যেন গরম হয়ে যাচ্ছে। কম্পিউটারের মতো ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান না থাকায়, মোবাইল গরম হলে ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

তাই এই গরমে কীভাবে ফোন ঠান্ডা রাখবেন, আসুন জেনে নিই—

১. সরাসরি সূর্যের আলোর নিচে মোবাইল ব্যবহার না করা। কারণ রোদের তাপ মোবাইল ধরে রাখে।

২. ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো ব্যাটারির পাওয়ার কনজিউম করে একদিকে যেমন চার্জ শেষ করে; তেমনই মুঠোফোনকেও গরম করে ফেলে। তাই নিয়মিত ব্যাকগ্রাউন্ড অ্যাপস ক্লিন করতে হবে।

৩. আমরা মুঠোফোনের সৌন্দর্য বাড়াতে নানা ধরনের ব্যাক কভার, কেস ব্যবহার করি। এতে মুঠোফোনে স্বাভাবিক বায়ু চলাচল প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। তাই মুঠোফোন গরম হলে ব্যাক কভার খুলে রাখতে হবে। অতিরিক্ত গরম হয়ে গেলে কিছুক্ষণ অফ করে আবার অন করতে হবে।

৪. আমরা সাধারণত ওয়াইফাই, ব্লু টুথ কখনো বন্ধ করি না। ফলে এগুলো সারাক্ষণ আশেপাশের সিগন্যালকে স্ক্যান করতে থাকে। যে কারণে মুঠোফোন গরম হয়ে পড়ে। তাই কাজ শেষ হলে অবশ্যই ওয়াইফাই, ব্লু টুথ অফ করে রাখতে হবে।

৫. চার্জ করার সময় মুঠোফোন স্বাভাবিকভাবে কিছুটা গরম হয়। তাই চার্জে দিলে কেস খুলে চার্জ করা। অনেকেই মুঠোফোন চার্জে দিয়ে কথা বলেন, গেমস খেলেন, ভিডিও দেখেন। ফলে স্বাভাবিকের তুলনায় মুঠোফোন বেশি গরম হয়ে যায়। মুঠোফোন চার্জে দিয়ে ব্যবহার করলে ব্যাটারির আয়ুও কমতে থাকে।

৬. পকেটে মুঠোফোন রাখার ফলে শরীরের তাপমাত্রার কারণেও মোবাইলের তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই যতটা সম্ভব মুঠোফোন পকেটে না রাখা।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo