• শিক্ষা

ঢাবিতে অনুমোদনহীন ১৯ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমোদনহীন ১৯টি দোকান আগামী ৩০ এপ্রিলের মধ্যে সরিয়ে নিতে দোকান মালিকদের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। তবে শুক্রবার (২৬ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে।

দোকানের পক্ষে কর্তৃপক্ষের কোনো অনুমোদন থাকলে তা জরুরি ভিত্তিতে এস্টেট অফিসে পাঠাতে বলা হয়েছে।

এর আগে ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের দোকান পরিচালনা কমিটির এক সভায় অনুমোদনহীন দোকানগুলো উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে বিভিন্ন এলাকায় ১৯টি অনুমোদনহীন দোকান আছে। তার মধ্যে শিববাড়ী আবাসিক এলাকায় আটটি, কার্জন হল এলাকায় তিনটি, উত্তর নীলক্ষেত আবাসিক এলাকায় একটি, দক্ষিণ ফুলার রোড আবাসিক এলাকায় একটি, মোকাররম হোসেন বিজ্ঞান ভবন এলাকায় বিজ্ঞান লাইব্রেরির পেছনে ছয়টিসহ মোট ১৯টি দোকান অবৈধভাবে দীর্ঘদিন থেকে ব্যবসা পরিচালনা করছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ক্যাম্পাসে ব্যবসা বা কোনো কার্যক্রম করা সম্পূর্ণরূপে অবৈধ এবং বিশ্ববিদ্যালয়ের আইন-বিধি এবং শৃঙ্খলা পরিপন্থি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, এই বিষয়ে এস্টেট অফিস থেকে একটি কমিটি কাজ করেছে। দোকানগুলো অবৈধ হওয়ায় সেগুলো সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo