• শিক্ষা

ঢাবিতে বৃষ্টির প্রার্থনায় মাঠে ইসতিসকার নামাজের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তীব্র দাবদাহের সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আর এ কারণে সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হচ্ছে। একই কারণে অনুষঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগও ইসতিসকার নামাজ আদায়ের প্রস্তুতি নেয়। তবে সেটির অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংশ্লিষ্টরা জানায়, তীব্র দাবদাহের কষ্ট থেকে মুক্তি, কৃত গুনাহের জন্য ক্ষমা ও বৃষ্টি প্রার্থনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বসাধারণকে নিয়ে আজ বুধবার বেলা ১১টায় হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে ইসতিসকার নামাজের ঘোষণা দেন বিভাগের শিক্ষার্থীরা। নামাজের ইমামতি ও মোনাজাতের জন্য নির্ধারণ করা হয় শাইখ অধ্যাপক মুখতার আহমাদকে। তবে ঘোষণা দিয়েও অনুমতি মেলেনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। 

পরে  অধ্যাপক মুখতার আহমদ তার ফেসবুকে লিখেন, ‘অনিবার্য কারণবশত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামীকালের সলাতুল ইসতিসকা/বৃষ্টি প্রার্থনার নামাজের আয়োজন স্থগিত করা হয়েছে। নামাজের পরিবর্তিত স্থান ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।’ 

ইসতিসকার নামাজের উদ্যোগ গ্রহণকারীদের একজন হলেন এবি জোবায়ের। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা নামাজের জন্য সময় ঘোষণা করি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডেকে নিষেধ করা হয়। তাই স্থগিত করা হয়েছে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, তীব্র দাবদাহের কারণে বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস ঘোষণা করেছে। সে জায়গায় আমরা খোলা মাঠে নামাজের অনুমতি দিতে পারি না। নামাজের জন্য আমাদের কেন্দ্রীয় মসজিদ রয়েছে, হলে হলে মসজিদ রয়েছে, ইমাম-খতীবও রয়েছে।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo