• শিক্ষা

টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি প্রদান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সনদ, ম্যাগাজিন ও বৃত্তি প্রদান করা হয়েছে।

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে ২০ এপ্রিল শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বৃত্তি পরীক্ষায় টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৭৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্য থেকে ৭০৪ জন মেধাবী শিক্ষার্থীকে এ অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (এমপি)। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. খন্দকার আনিসুল হক। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আমিনুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন টিচার্স ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন, টিচার্স ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু সালেহ মোঃ মাইন উদ্দিন, আবু সামা মিঞা, মোঃ সাখাওয়াত হোসেন, সাহিত্য সম্পাদক ভবেশ মুকুট পাল, কার্যকরী সদস্য মোঃ পারভেজ মিয়া, যুগ্ম সম্পাদক রওশন জামিল, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কামরুল হাসান সিদ্দিকী, মহিলা সম্পাদক সালমা আক্তার, প্রচার সম্পাদক মোঃ আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ খালিদ মোশারফ, সহ অর্থ সম্পাদক সঞ্চয় চক্রবর্তী, উপ অর্থ সম্পাদক মেহেদী মামুদ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন টিচার্স ফাউন্ডেশন টাঙ্গাইল সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান'সহ কেন্দ্রীয় কমিটির আনিসুর রহমান সুজন, মোঃ মকবুল হোসেন মোঃ তোফাজ্জল হোসেন ও মোঃ আখতারুজ্জামান। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিচার্স ফাউন্ডেশনের সভা ও সেমিনার বিষয়ক সম্পাদক সাবিহা পারভীন। 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে, তাদেরকে সত্য কথা বলতে শিখতে হবে। এ বৃত্তি দেয়ার উদ্দেশ্য কিছু টাকা দেয়া না, এর উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করা। বক্তারা, অভিভাবকদেরকে শিক্ষার্থীদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে কয়েকশত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নিজ হাতে বৃত্তির সম্মানি ও সনদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo