• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার জর্ডানকে কঠিন হুঁশিয়ারি দিল ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের ভূখন্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সিরিয়ার রাজধানীতে তেহরানের কনস্যুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে ইরান।

ইরানের এই এই নজিরবিহীন হামলা ঠেকাতে ইসরাইলকে সহায়তা করেছে মুসলিম দেশ জর্ডান।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফারস দেশটির একটি সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, তেহরানের প্রতিশোধমূলক হামলার সময় ইসরায়েলের সমর্থনে যে কোনও পদক্ষেপের জন্য জর্ডানকে নজরে রাখছে ইরান। এমনকি দেশটি (জর্ডান) ‘পরবর্তী লক্ষ্যবস্তু’ হতে পারে বলেও সতর্ক করেছে ইরান।

ফারস জানিয়েছে, ‘সামরিক এই পরিকল্পনা সম্পর্কে অবহিত একটি সূত্র বলেছে, (আমরা) ইসরাইলে শাস্তিমূলক আক্রমণের সময় জর্ডানের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ... এবং যদি তারা (ইসরাইলকে সমর্থন করার জন্য) সম্ভাব্য কোনো পদক্ষেপে অংশ নেয় তবে তারা (জর্ডান) পরবর্তী টার্গেট হবে।’

 

 

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo