• আন্তর্জাতিক

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  ভারতীয় রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব এবং কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী তার বহুল প্রতীক্ষিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ দেশের বর্তমান রাজনৈতিক দৃশ্যপট ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্কের নানা অজানা অধ্যায় তুলে ধরেছেন। বইটিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কাজের সম্পর্ক, আদর্শিক পার্থক্য এবং ব্যক্তিগত অভিজ্ঞতার কথা খোলামেলাভাবে আলোচনা করেছেন। তার এই আত্মজীবনী প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নিচে বইটিতে উঠে আসা সোনিয়া গান্ধীর সেই অভিজ্ঞতা ও মূল বক্তব্যগুলো তুলে ধরা হলো।

মোদির সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ও দূরত্ব

বইয়ে সোনিয়া লিখেছেন, এই লেখা তৈরির সময় পর্যন্ত নরেন্দ্র দামোদর দাস মোদি ১২ বছরের বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী এবং বর্তমানে তার তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। অথচ আজ পর্যন্ত তাঁর সঙ্গে আমার কার্যত কোনো প্রকৃত যোগাযোগ হয়নি।

সংসদের প্রতিটি অধিবেশন শেষে স্পিকারের কক্ষে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা সাধারণত একত্র হন। এমন আধা-আনুষ্ঠানিক আয়োজনে তাদের দেখা হয়। মোদির সঙ্গে মুখোমুখি হলে তারা আনুষ্ঠানিকভাবে নমস্কার বিনিময় করেন। তবে অতীতের রাজনৈতিক নেতাদের মধ্যে দলীয় বিভেদ সত্ত্বেও যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা যেত, মোদির আচরণ তার থেকে আলাদা বলে মনে করেন সোনিয়া। এমনকি মুখোমুখি হলে মোদি চোখাচোখি এড়িয়ে অন্যদিকে তাকান বলেও তিনি লিখেছেন।

সোনিয়া আরও জানান, সংক্ষিপ্ত সৌজন্য বিনিময় ছাড়া তাদের মধ্যে কখনো প্রকৃত কথাবার্তা হয়নি। তবে বিভিন্ন সময়ে আনুষ্ঠানিকভাবে জন্মদিন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। হাসপাতালে চিকিৎসা শেষে সোনিয়া ফিরলে মোদি কখনো কখনো তাকে ‘ঠিক আছেন?’ বলে জিজ্ঞেস করেছেন। জবাবে সোনিয়া বলেছেন, ‘হ্যাঁ, এখন ভালো আছি, ধন্যবাদ।’

ভারত ভাবনা ও আদর্শিক ব্যবধান

মোদির সঙ্গে তার আদর্শিক পার্থক্যের কথাও নিজের আত্মজীবনীতে স্পষ্ট করে তুলে ধরেছেন সোনিয়া গান্ধী। তার দাবি, মোদির ভারত ভাবনা তৈরি হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মতাদর্শীদের ‘মৌলবাদী’ চিন্তা ও তার বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে। অন্যদিকে নিজের ভারত ভাবনা গড়ে উঠেছে পরিবারের কাছ থেকে পাওয়া শিক্ষা, সেবার আদর্শ এবং সবার স্বাধীনতা ও সমতার নীতির ওপর ভিত্তি করে।

সোনিয়া লিখেছেন, তার পরিবার তাকে এমন এক ভারতের ধারণা দিয়েছে, যেখানে নানা জাতি, সংস্কৃতি, ভাষা ও ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। বিপরীতে, মোদির ভারত ভাবনায় নিজের ধর্ম ও সংস্কৃতি অন্য সবকিছুর ঊর্ধ্বে স্থান পেয়েছে বলে দাবি তার। এই ধারণায় সামাজিক স্তরবিন্যাস, শৃঙ্খলা ও নিয়ন্ত্রণকে কেন্দ্রীয় গুরুত্ব দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সোনিয়ার ভাষায়, ‘মোদি যার জন্য লড়ছিলেন, আর আমি আমারটির জন্য—এমন এক ভারতের জন্য, যা আধিপত্যের বিরুদ্ধে, অন্তর্ভুক্তি, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের পক্ষে। বিষয়টি ব্যক্তিগত ছিল না।’

মন্তব্য (০)





image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

১

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

২

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৩

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৪

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

image

গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

৫

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কারাগারে স...

  • company_logo