• শিক্ষা

বগুড়ায় উত্তরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে শনিবার দিনব্যাপী উত্তরণ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে যেখানে অংশগ্রহণ করেন ১৯৯৫ সাল থেকে ২০১৯ পর্যন্ত মাধ্যমিকে উর্ত্তীণ সাবেক শতাধিক শিক্ষার্থী।

পুনর্মিলনী উপলক্ষ্যে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও বাদ্যযন্ত্রের তালে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম ওমরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন। পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক সিনিয়র শিক্ষক মোস্তাক আহম্মেদ ও সদস্য সচিব প্রাক্তন শিক্ষার্থী মোস্তফা গোলাপের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলতাফ হোসেন প্রধান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা পারভীন এবং উত্তরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম (নান্টু)।

স্মৃতিচারণ পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে শিমু রানী ও জুয়েল হাসান বলেন, যে বিদ্যালয়ে তাদের জীবনের স্বর্ণালী দশটি বছর কেটেছে আবারো শিক্ষকদের সান্নিধ্য পাবার আশায় এই পুনর্মিলনী তাদেরকে আবারো ফিরিয়ে নিয়ে গেছে স্কুল জীবনে। শিক্ষার্থীরা বলেন শিকড়কে কখনো ভোলা যায়না, আজ তারা জীবনে যতটুকু হতে পেরেছেন স্কুল জীবনে পাওয়া সেই শিক্ষা এবং শিক্ষকদের সেই আদর্শের জন্যেই। তাই তারা জীবনের যেই প্রান্তে থাকুক বারংবার স্মৃতির টানে ফিরে আসতে চান এই বিদ্যালয় ক্যাম্পাসে।

আয়োজক কমিটির পক্ষে সিনিয়র শিক্ষক মোস্তাক আহমেদ ও প্রাক্তন শিক্ষার্থী মোস্তফা গোলাপ বলেন, বগুড়ায় সুদীর্ঘ সময় থেকে মানসম্মত শিক্ষা ও কো-কারিকুলাম কার্যক্রমে উত্তরন উচ্চ বিদ্যালয়ের সুনাম রয়েছে। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে দেশের বিভিন্ন নেতৃস্থানীয় জায়গায় রয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকমন্ডলীর মাঝে সেতুবন্ধনের মাধ্যমে এবছর যে পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে তা সত্যিই সকলের মাঝে প্রাণচঞ্চলতার সৃষ্টি করেছে যা আগামীতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। 

আয়োজন প্রসঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ নূরুল ইসলাম ওমর বলেন, শূণ্য থেকে শুরু করে আজ এই শিক্ষা প্রতিষ্ঠান একটি শক্ত ভিত্তিতে দাঁড় হয়েছে। একটি বাগানে যখন ফুল ফোঁটে সেই ফুলের সুবাস যেমন সকলকে মোহিত করে তেমনি একজন শিক্ষার্থীর সাফল্য প্রতিষ্ঠানের সকলকে গর্বিত করে। পুনর্মিলনীর মাধ্যমে এই প্রতিষ্ঠানের সকল সুবাসিত ফুল স্বরুপ শিক্ষার্থীরা একে অপরের সাথে নিজেদের সম্পর্ক স্থাপনের মাধ্যমে জীবনের চলার পথে আরো একধাপ এগিয়ে যাবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। 

অনুষ্ঠানে সাবেক সহকারী প্রধান শিক্ষক রামগোপাল গোস্বামী,  সাবেক সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠানের বর্তমান সিনিয়র শিক্ষক যথাক্রমে মাহফুজুল আলম তালুকদার বাদল, উম্মে কুলসুম, নাসরিন সুলতানা, সাহানা আক্তার, আরতি রানী দাস, সাইফুল ইসলামসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo