• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। স্টিল ও জেট ফুয়েল রপ্তানির ক্ষেত্রেও এই পদক্ষেপ কার্যকর হবে। বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গত ছয় মাসের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে এটাই তুরস্কের সবচেয়ে বড় পদক্ষেপ।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় গত ৭ অক্টোবর। এরপর ইসরায়েলের কড়া সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একই সঙ্গে দেশটি যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে। গাজায় কয়েক হাজার টন ত্রাণও পাঠিয়েছে তুরস্ক।

তবে গাজায় অব্যাহত বোমা হামলা ও ফিলিস্তিনিদের হত্যার পরেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে তুরস্ক। তবে এবার সেখান থেকে সরে এসে ইসরায়েলের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করলো আঙ্কারা।

আঙ্কারা এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মূলত বিভিন্ন ক্যাটাগরির ৫৪টি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাজায় কোনো যুদ্ধবিরতি ঘোষণার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকের তুরস্কের এমন পদক্ষেপে চটেছে ইসরায়েল। বলা হয়েছে, তুরস্ক একতরফাভাবে বাণিজ্য চুক্তি লঙ্ঘন করেছে। এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তেল আবিব প্রশাসন।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo