ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষে একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ নৃত্যানুষ্ঠান। তিন দিনের এ আয়োজনে নাচবেন জনপ্রিয় নৃত্যশিল্পীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। সাবরিনা সাফি নিসার উপস্থাপনায় ঈদের প্রথম দিন নাচবেন মেহজাবিন চৌধুরী, ইভান শাহরিয়ার সোহাগ, প্রার্থনা ফারদিন দিঘী, আঁচল, তাহমিনা সুলতানা মৌ, সোহানা সাবা, তোর্ষা, প্রান্তিক, নাইম ও মীম চৌধুরী। প্রচারিত হবে ঈদের দিন দুপুর সাড়ে ১২টায়।
মীম চৌধুরীর উপস্থাপনায় ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে থাকছে রিচি সোলায়মান, চাঁদনী, রুহি, তুষ্টি, সাবরিনা নিসা ও সিনথিয়ার পরিবেশনা। ঈদের তৃতীয় দিন দুপুর ১২টা ২০ মিনিটে থাকছে তাহমিনা সুলতানা মৌয়ের উপস্থাপনায় নৃত্যশিল্পী মুনমুন ও তার দল, কবিরুল ইসলাম রতনের দল, তামান্না রহমান ও তার দল, মোকাম্মেল হোসেন রিপনের দল ও এম আর ওয়াসেকের দলের নৃত্য পরিবেশনা।
বিনোদন প্রতিবেদক: নাটক - চলচ্চিত্রের অভিনেত্রী ও মডেল জয়ীতা...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ক্যামেরার বাইরে ছিলেন ঢালিউড অভ...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ মা হ...
বিনোদন ডেস্ক : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক মা...
বিনোদন ডেস্ক : 'আলফা' সিনেমা দিয়ে আবার অ্যাকশন অবতারে ফিরেছেন ব...

মন্তব্য (০)