ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ ভারতের জনপ্রিয় অভিনেতা শন্তু মুখোপাধ্যায়ের কন্যা স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি টেলিভিশনে ধারাবাহিক দেবদাসীতে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ঠোঁটকাটা স্বভাবের হওয়ার তার বেশ দুর্নাম রয়েছে। তবে তিনি বরাবর নির্ভীক। এ সপ্তাহের শুরুতে অভিনেত্রীর ফেসবুক হ্যাকড হয়েছে। যে কারণে দুশ্চিন্তায় তিনি।
এর আগে অনেক তারকার ব্যক্তিগত পেজ হ্যাক হয়েছে। যে কারণে লাখ লাখ ফলোয়ার হারাতে হয়েছে।
বুধবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী স্বস্তিকা লেখেন- ‘আমার ফেসবুক পেজ হ্যাক্ড হয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। যদি কোনো অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তাহলে দয়া করে এড়িয়ে যান এবং জানবেন সেটি আমি করিনি।’
সম্প্রতি স্বস্তিকার নতুন হিন্দি ছবি ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’-এর টিজার এক ঝলক দেখা গেছে। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটির প্রথম পর্ব এসেছিল প্রায় ১৪ বছর আগে। এবার দ্বিতীয় পর্বে রয়েছেন স্বস্তিকা। ১৯ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া র...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবর...
বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস গতকাল ...
বিনোদন ডেস্ক: ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন প...
গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি: গ্রামের আঁকাবাঁকা আলপথ কিংবা ন...

মন্তব্য (০)