• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২ দিনের ছুটি, হল ত্যাগের নির্দেশ

  • শিক্ষা

ফাইল ছবি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র শব-ই- কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষ্যে ১২ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ৫ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে এই ছুটি।

সোমবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মেহেদী উল্লাহ ও হল প্রাধ্যক্ষদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (১ এপ্রিল) নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল, পরিচালক, ছাত্রপরামর্শ ও নিদের্শনা এবং প্রক্টর সমন্বয়ে অনুষ্ঠিত ১৭ তম সাধারণ সভার সিদ্ধান্ত- ০২ মোতাবেক এবং এই বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র শব-ই- কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষ্যে আগামী এপ্রিল (শুক্রবার) বিকাল ৩.০০ টা হতে ১৭ এপ্রিল (বুধবার) সকাল ৫.৫৯ ঘটিকা পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। এবং আগামী ১৭ এপ্রিল (বুধবার) সকাল ৬.০০ টায় যথারীতি হলসমূহ খুলে দেওয়া হবে। এমতাবস্থায় হল সমূহে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদেরকে ০৫ এপ্রিল (শুক্রবার) বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে হলসমূহ ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লিখিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে।

উল্লেখ্য, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৬ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকবে।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo