• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার সিরিয়ায় ইসরাইলের হামলা, নিহত ৩৬

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার পর এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় সিরিয়ার সশস্ত্র বাহিনীর অন্তত ৩৬ সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ হামলা চালায় ইসরাইলি বাহিনী। সিরিয়ার মানবাধিকার ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে কাজ করা ব্রিটেনভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো প্রদেশের একটি এলাকায় স্থানীয় সময় আজ ভোরে হামলা চালায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। সেই হামলায় সিরিয়ার সশস্ত্র বাহিনীর অন্তত ৩৬ সেনাসদস্য নিহত হয়েছেন। 

তবে স্বাধীনভাবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেওয়া তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সংস্থাটি জানিয়েছে, আলেপ্পোর জিবরিন এলাকায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি গুদামে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। গুদামটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগার বলে ধারণা করা হচ্ছে। তারা আরও জানিয়েছে, হামলার দুই ঘণ্টা পরও গুদামটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

এদিকে এ হামলার বিষয়ে সিরীয় সেনাবাহিনী দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানাকে জানিয়েছে, আলেপ্পোর নিকটবর্তী এলাকায় হামলায় অন্তত কয়েক ডজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে ইসরাইলি শত্রুরা আলেপ্পোর দক্ষিণ-পূর্বে আথ্রিয়ার দিক থেকে বিমান আক্রমণ শুরু করে। 

সিরীয় সেনাবাহিনী আরও বলেছে, ‘শত্রুদের এ হামলায় বেসামরিক ও সামরিক কর্মীসহ অনেকেই নিহত ও আহত হয়েছেন।’ তবে তারা হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। 

এর আগে গত বছরের ডিসেম্বর থেকে শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লেবাননের অভ্যন্তরে একাধিকবার হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় ব্যাপক বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo