• শিক্ষা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সালমান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাস চাপায় প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০১৭-১৮ সেশনের মেধাবী শিক্ষার্থী সালমান আজাদী। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উজানপাড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন।

সালমান আজাদী ছাড়াও অটো রিকশার চালক শরিফুল ইসলাম ও রুবাইয়াত তাসনীম নামে এক শিশু নিহত হয়েছে বলে জানা যায়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, সকালে উজানপাড়ায় মাদানি সিএনজি পাম্প সংলগ্ন মহাসড়কে একটি বাস ইউটার্ন নেয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে চাপা পড়ে।

এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিএনজি চালক শরিফুল ইসলাম ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালমান আজাদি মারা যান। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান উল্লেখ্য, সালমান আজাদী বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন।

মন্তব্য (০)





image

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়...

১

পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...

image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

২

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

৩

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৪

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৫

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

  • company_logo