• তথ্য ও প্রযুক্তি

একাধিক আর্কাইভ করা যাজাব ইনস্টাগ্রামে

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন ফিচার আনে প্ল্যাটফর্মটি।

এবার নতুন একটি ফিচার যুক্ত হয়েছে প্ল্যাটফর্মটিতে। এখন থেকে একসঙ্গে একাধিক পোস্ট ডিলিট বা আর্কাইভ করতে পারবেন ইনস্টাগ্রামে। একসঙ্গে অনেক পোস্ট ডিলিট বা আর্কাইভ করার সুবিধা ইউজারদের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন ইউজাররা কনটেন্ট পরিচালনার প্রক্রিয়াটিকে নদীর ধারার মতো বহমান রাখতে চান।

কনটেন্ট ক্রিয়েটর হোক, ইনফ্লুয়েন্সার বা নেহাতই সাধারণ ইউজার, এই ফিচারে পুরনো কনটেন্ট ডিলিট করার বা ফিডকে কার্যকরভাবে সংগঠিত করার সবচেয়ে সুবিধাজনক উপায়। জেনে নিন কাজটি কীভাবে করবেন-

>> প্রথমে মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করুন।
>> স্ক্রিনের নিচে ডানদিকের কোণে আইকন বাটনে ক্লিক করে ঢুকতে হবে প্রোফাইলে।
>> মেনুতে ঢোকার জন্য উপরের ডান দিকে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
>> এবার ‘ইওর অ্যাক্টিভিটি’ অপশনে ক্লিক করুন।
>> এবার দ্বিতীয় লাইনের ‘ফটো অ্যান্ড ভিডিও’ অপশন বাছতে হবে।
>> সব পোস্ট দেখার জন্য ক্লিক করতে হবে ‘পোস্ট’ বাটনে। ইউজার যে পোস্টগুলো ডিলিট করতে চান, সেগুলো বাছার জন্য ক্লিক করতে হবে ‘সর্ট অ্যান্ড ফিল্টার’ অপশনে।
>> পোস্ট বাছাই করা হয়ে গেলে উপরের ডান দিকে ‘সিলেক্ট’ অপশনে ক্লিক করতে হবে।
>> এবার প্রয়োজন অনুযায়ী ‘আর্কাইভ’ বা ‘ডিলিট’, ইউজার যেটা চান, সেই অপশনে ক্লিক করলেই হবে।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo