• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে কড়া কথাই যথেষ্ট নয়: বাইডেন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ বেশ কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল যেভাবে গাজায় হামলা করছে তাতে ধৈর্য হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর বাইডেন সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের সঙ্গে শুধু কড়া কথাই যথেষ্ট নয়। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হোয়াইট হাউজের সম্পর্কে ফাটল শুরু হয়েছে। 

ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ধরা হয় যুক্তরাষ্ট্রকে। কিন্তু নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব পাসে যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভোটো না দেওয়া যুদ্ধ প্রক্রিয়া ও ৭ অক্টোবর হামলার ঘটনায় হামাসের হাতে জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে। 

ধারণা করা হচ্ছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিন্দা ও বক্তব্যকে ‘চরম অকৃতজ্ঞতা’ হিসেবে দেখতে পারেন জো বাইডেন ও হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তারা। 

যদিও সাম্প্রতিক এক বক্তব্যে নিজেকে ইহুদিবাদী হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যিনি গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলিদের মানসিক সমর্থনের পাশাপাশি তাদের রাষ্ট্রের প্রয়োজনীয় সমস্ত সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়েছেন। 

এর আগে একাধিক বক্তব্যে জো বাইডেন বলেছেন, জিম্মিদের মুক্তির পাশাপাশি হামাসের ধ্বংস চান তিনি। কিন্তু সেটা হতে হবে ‘সঠিক উপায়ে’। 

হামাসের হামলার পর ইসরায়েল যখন ফিলিস্তিনে ব্যাপক হামলা চালায় তখন, অর্থাৎ যুদ্ধের প্রথম সপ্তাহে বাইডেন ইসরায়েলকে সতর্ক করে বলেছিলেন, ক্রোধে অন্ধ হবেন না, যেমনটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার হামলার পর আমেরিকা হয়েছিল।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo