• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার চ্যাট পিন করে রাখা

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই একের পর এক ফিচার আনছে সাইটটি। সম্প্রতি অনেক নতুন ফিচার নিয়ে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে হোয়াটসঅ্যাপে চ্যাট পিন করে রাখা। এখন থেকে একসঙ্গে দরকারি তিনটি চ্যাট পিন করে রাখতে পারবেন।

এর আগে এই ফিচার শুধু একটি ফিচারের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। কিন্তু এখন সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মেটা সিইও মার্ক জাকারবার্গ এবং হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট নিজেদের হোয়ায়টসঅ্যাপ চ্যানেলে এই দুই ফিচার লঞ্চের কথা ঘোষণা করেছেন।

গতবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে হোয়াটসঅ্যাপের ওয়ান-টু-ওয়ান এবং গ্রুপ চ্যাটের ক্ষেত্রে মেসেজ পিন করে রাখার ফিচার চালু হয়েছিল সব ব্যবহারকারীর জন্য। তবে তখন চ্যাটের মধ্যে একটি মেসেজ পিন করার সুবিধা চালু হয়েছিল। কিন্তু এবার থেকে তিনটি পর্যন্ত মেসেজ পিন করে রাখতে পারবেন একটি চ্যাটের মধ্যে।

অন্যদিকে এখন হোয়াটসঅ্যাপে একসঙ্গে তিনটি চ্যাট বক্স পিন করে রাখার সুবিধা রয়েছে। হোয়াটসঅ্যাপের চ্যাটে সব ধরনের মেসেজ যেমন- টেক্সট, ইমেজ, পোল- সবই পিন করে রাখা যাবে। মেসেজ পিন করে রাখলে ব্যবহারকারীরা আসলে সহজে গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পাবেন।

দরকারের সময় প্রয়োজনীয় জিনিস খোঁজার জন্য হাতড়ে বেরিয়ে সময় নষ্ট করতে হবে না। একটি হোয়াটসঅ্যাপে চ্যাটের মধ্যে কোনো মেসেজ পিন করার জন্য প্রথমে ওই নির্দিষ্ট মেসেজের উপর ট্যাপ করতে হবে। তাহলে পিন অপশন দেখা যাবে এবং সেটা সিলেক্ট করে নিতে হবে। যে মেসেজ ইউজার পিন করে রাখতে চাইছেন সেটা কত সময়ের জন্য পিন করে রাখতে চাইছেন সেটাও সেট করে নেওয়া যাবে। ২৪ ঘণ্টা থেকে ৩০ দিন পর্যন্ত থাকছে সময়।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo