• লিড নিউজ
  • আন্তর্জাতিক

৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনি

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্র ৭ দশমিক শূন্য। রোববার (২৪ মার্চ) দেশটির উত্তরাঞ্চলের পূর্ব সেপিক প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর না পাওয়া গেলেও ভূকম্পনটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।  
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আম্বুন্টি থেকে ৩২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে। এটি ৬৪ কিলোমিটার (৪০ মাইল) গভীরে শনাক্ত করা হয়।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, এ ভূকম্পনে হতাহতের ঘটনা সম্ভব। তবে সৌভাগ্যক্রমে স্থানীয়ভাবে এর প্রভাব তুলনামূলক কম হয়েছে। এর জেরে সুনামির কোনো হুমকি সৃষ্টি হয়নি। তবে জনগণকে ‘শক্তিশালী আফটারশক’-এর  জন্য সতর্ক করা হচ্ছে।

অন্যদিকে আবহাওয়াবিদ ড্যানিয়েল ম্যাকফার্ল্যান্ড টুইট করেছেন, ‘পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে মাত্র ২২ মাইল গভীরে একটি ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর অর্ধেকের চারপাশে শক্তিশালী আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে। ’

এর আগে চলতি মাসের মাঝামাঝিতে ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপে পাপুয়া নিউগিনি। সেসময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির কিম্বে শহরের দক্ষিণ-পূর্বে গভীর রাতে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo