• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ত্রাণের অপেক্ষায় থাকা নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা, নিহত ১৯

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ অবরুদ্ধ গাজায় ফের ত্রাণের অপেক্ষায় থাকা নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৩ জন। 

শনিবার ত্রাণের আশায় ক্ষুধার্ত ফিলিস্তিনিরা জড়ো হলে সেখানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। 

তবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলেও নেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা। তাদের খোলা আকাশের নিচে তাবু টাঙিয়ে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। সেখানে মারা যান আরও কয়েকজন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা গুরুত্বর। তাদের অনেকের শরীরে স্প্রিন্টার, সার্পনেল বিঁধে রয়েছে।

গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনী আল-কুয়েত গোলচত্বরের কাছে আটাসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। এতে ১৯ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। 

অন্যদিকে, গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আহতদের নিকটবর্তী আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন বহু মানুষ। হামলায় বাড়ি-ঘর হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন ১০ লাখের বেশি ফিলিস্তিনি।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo