• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মস্কোতে কনসার্টে হামলাঃ নিহতের সংখ্যা বেড়ে ৯৩

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩ জন। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি জড়িত।  

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৯৩ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তারা। এর আগে নিহতের সংখ্যা ৬০ জন বলে জানানো হয়েছিল।

ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি এ ঘটনায় ১১ জনকে আটক করেছে। সংস্থাটি এমন তথ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছে। এর মধ্যে চারজন সরাসরি হামলায় জড়িত। অন্য সন্দেহভাজনদেরও আটক করার চেষ্টা চলছে। ক্রেমলিনের বরাতে ইন্টারফ্যাক্স তথ্যগুলো জানিয়েছে।

এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ, তুরস্ক, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কিউবাসহ বিশ্বনেতারা।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo