• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রোববার (১৭ মার্চ) স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে কেনেডি রিক্রিয়েশন সেন্টারের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, নিহত অ্যান্টনি ব্রাউনের বাড়ি ওয়াশিংটন ডিসিতে এবং জ্যা লুকসের বাড়ি বাল্টিমোরে। তাদের বয়স ৩২ বছর।

মেট্রোপলিটন পুলিশের নির্বাহী সহকারী প্রধান জেফরি ক্যারল গণমাধ্যমকে বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।

কে বা কারা গুলি চালিয়েছেন সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তাকারীকে ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। জেফরি ক্যারল বলেন, ‘এই ঘটনা সম্পর্কে কারো কাছে তথ্য থাকলে তা জানানোর অনুরোধ করছি। প্রত্যক্ষদর্শীকে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ থাকলো।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo