• লাইফস্টাইল

দিনের বেলায় বাইরে থেকে বাসায় আসলে মাথা ব্যাথা?

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ এখনও সেভাবে গরম পড়েনি। তবুও দিনের বেলায় বাইরে বের হলেও কপালে জমছে ঘাম। তার সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘরে ফেরা। কাজের প্রয়োজনে যাদের নিয়মিত ঘরের বাইরে বের হতে হয় তারা মাথার যন্ত্রণায় বেশি ভোগেন। মাথাব্যথার জন্য যেসব কারণ দায়ী তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো গরমের কারণে ঠিকমতো ঘুম না হওয়া, অতিরিক্ত মানসিক চাপ, দেহের পানিশূন্যতা ইত্যাদি। তবে মাথায় যন্ত্রণা করলেই ওষুধ খেতে হবে, এমনটা নয়। কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে মাথা ব্যথা থেকে স্বস্তি মেলা সম্ভব- 

চা-কফি নয় 

মাথায় যন্ত্রণা হলে অনেকেই ভরসা করেন চা-কফিতে। ভাবেন, এই চা বা কফি মাথা ব্যথা কমাবে। কফিতে থাকা ক্যাফিন স্নায়ুকে উদ্দীপ্ত করে বলে ব্যথা কমেছে বলে মনে হয়। এই ধারণা ভুল। উল্টো মাথাব্যথা বাড়িয়ে দিতে পারে ক্যাফিন। তাই দ্রুত মাথা যন্ত্রণা সারাতে চা-কফি থেকে দূরে থাকুন। 

পানি পান করুন 

গরমে শরীরে পানির পরিমাণ কমে যায়। আর এই পানির ঘাটতির কারণেই শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। মাথা ব্যথাও এমন একটি সমস্যা। দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। মাথা ব্যথা শুরু হলেই পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন। এতে মাথা ব্যথা কমবে। 

বিশ্রাম নিন 

মাথা যন্ত্রণা শুরু হলে কিছু সময় কাজ থেকে বিশ্রাম নিন। সম্ভব হলে অন্ধকার ঘরে চোখ বুজে বসে থাকুন। আধ ঘণ্টা চোখ বুজে বিশ্রাম নিন। এই সময় মোবাইল বা টিভি দেখবেন না। এতে যন্ত্রণা আরও বাড়তে পারে। 

ঘন ঘন মাথার যন্ত্রণার প্রভাব এড়াতে একজন ফিটনেস প্রশিক্ষকের পরামর্শ নিন। অনেকসময় শরীরচর্চার অভাবে এমনটা হয়। তাই সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা করুন। মাথার যন্ত্রণা কমানোর কিছু নির্দিষ্ট ব্যায়াম রয়েছে। সেগুলোও করতে পারেন। এতে স্বস্তি মিলবে। 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo