• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেন পিটিআই নেতারা

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাদের দেখা করার অনুমতি প্রত্যাখ্যান করা হয়নি বলে জানিয়েছে আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টকে (আইএইচসি) এ কথা জানিয়েছেন তিনি। 

তবে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যাতে না ঘটতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট। এখানেই বন্দি আছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান।

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের সঙ্গে দেখা করতে পিটিআই নেতা ওমর আইয়ুব, আসাদ কায়সারসহ অন্যদের আবেদন নাকচ করার মাধ্যমে জেল সুপারিনটেনডেন্ট আসাদ জাভেদ ওয়ারাইচ আদালত অবমাননা করেছেন। এ বিষয়ে আদালতের দারস্থ হয় পিটিআই।

খবরে বলা হয়েছে, শুক্রবার শুনানিতে অংশ নিয়ে জেল কর্তৃপক্ষ আইএইচসি বিচারপতি সরদার এজাজ ইসহাক খানকে জানিয়েছে, সম্প্রতি কিছু বিস্ফোরক দ্রব্যসহ জেলের কাছে কিছু সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়, তারা জেল চত্বরে হামলার পরিকল্পনা করেছিল। সেজন্য জেল চত্বরে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এ সময় বিচারপতি কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন যে, দর্শকরা তার পূর্ব সম্মতির ভিত্তিতে ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেন।

জেল কর্তৃপক্ষের এ সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদালতের আদেশ কঠোরভাবে মেনে চলা হচ্ছে এবং খানের আইনজীবীদের কখনই তার সঙ্গে দেখা করার ক্ষেত্রে বাধা দেওয়া হয়নি। সেই সঙ্গে প্রয়োজনীয় স্টেশনারি বহনে তাদের কখনই বাধা দেওয়া হবে না। তবে প্রতিবেদনে বলা হয়েছে, কারা প্রাঙ্গণের ভিতরে নেওয়ার আগে এটি যাচাই-বাছাই করা হবে।

আদালত মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo