• তথ্য ও প্রযুক্তি

নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক:বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ নারী দিবসে বিশেষ ডুডল প্রকাহশ করেছে সার্চ ইঞ্জিন গুগল।

গুগলের ক্রোম খুললেই আজ চোখে পড়বে ডুডলটি। নারীদের অবদানের উপর জোর দিয়ে ডুডল আন্তর্জাতিক নারী দিবস এবং লিঙ্গ সমতার দিকে যে অগ্রগতি হয়েছে তা উদযাপন করেছে। ডুডলে বেশ কিছু প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়েছে। ডুডলে ক্লিক করলে একটি পোস্ট পাবেন। যেখানে লেখা হয়েছে, আইডব্লিউডি বা জাতিসংঘ লিঙ্গ এবং জাতিগত মজুরির ব্যবধান, প্রজনন অধিকার এবং নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধের মতো বিষয়গুলোতে বিশেষ নজর দেয়।

এছাড়া আরও বলা হয়েছে, বছরের পর বছর ধরে নারীদের অগ্রগতি তাদের পূর্ববর্তীদের সাহসী কাজ ছাড়া সম্ভব হবে না। এখানে যারা পথ প্রশস্ত করেছেন এবং যারা মশালকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য-শুভ আন্তর্জাতিক নারী দিবস! অর্থাৎ নারীদের অগ্রগতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিস্তৃত। এবং পূর্ববর্তীদের দেখানো পথেই অগ্রসর হচ্ছেন নারীরা। সেই সব নারীদের নারী দিবসের শুভেচ্ছা যারা এই পথকে প্রশস্ত করছেন।

এবারের গুগল ডুডলটি তৈরি করেছেন শিল্পী সোফি দিয়াও। এ বিষয়ে দিয়াওর প্রত্যাশা, গুগল ডুডল বিভিন্ন প্রজন্মের মানুষের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য অনুপ্রাণিত করবে।

১৯৭৫ সালের এই দিনে জাতিসংঘ প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস (আইডব্লিউডি) উদযাপন করে। মূলত ৮ মার্চ নারী দিবসের প্রথম দিকের দুটি বিক্ষোভকে স্মরণ করে- একটি সেন্ট পিটার্সবার্গে এবং অন্যটি নিউ ইয়র্ক সিটিতে। বিভিন্ন বছর এবং স্থানে থাকাকালীন এই সমাবেশগুলোর সাধারণ লক্ষ্য ছিল ন্যায্য ও নিরাপদ কর্মসংস্থান, ভোটের অধিকার এবং সরকারি পদে থাকার অধিকার সহ লিঙ্গ সমতা অর্জন করা।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo