• তথ্য ও প্রযুক্তি

পুরোনো বাইকের মাইলেজ ভালো পেতে কয়েকটি টিপস

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাইক একটু পুরোনো হলেই মাইলেজ কমে যেতে থাকে। নতুন অবস্থায় দূর-দূরান্তে ছুটে যাচ্ছেন শখের বাইকটি সঙ্গী করে। কিন্তু কিছুদিন পরই দেখলেন বাইকের মাইলেজ অনেক কমে গেছে। বাইকের মাইলেজ ভালো পেতে কয়েকটি টিপস সবসময় মেনে চলুন।

১. বাইক ভালো রাখতে পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। বাইকের মাইলেজ ভালো পেতে হলেও এ বিষয়টি জরুরি। বাইকে কার্বুরেটর ইঞ্জিন সবসময় পরিস্কার রাখার চেষ্টা করুন। কার্বুরেটরে যদি সঠিক টিউনিং না থাকে বা তাতে যদি ময়লা জমে যায়, সেক্ষেত্রে মাইলেজ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

২. নিয়মিত বাইকের সার্ভিসিং করাতে হবে। ইঞ্জিনের সার্ভিসিং করালে একদিকে যেমন ইঞ্জিনের আয়ু অনেকটাই বৃদ্ধি পায়, তেমনি মাইলেজও ভালো দেয়। তাই অবশ্যই কিছুদিন পর পর অভিজ্ঞ মেকানিককে দিয়ে বাইকটি অবশ্যই সার্ভিসিং করান।

৩. হঠাৎ যদি বাইকের অ্যাকসেলারেটরে পা দেন, সেক্ষেত্রে ইঞ্জিনের আরপিএম বৃদ্ধি পায়। ফলে পেট্রোলও খরচ হয় বেশি। এমনকি জোরে ব্রেক করলেও অনেক সময়ই বাইকের তেল বেশি পোড়ে। কাজেই নিরাপদ দূরত্ব থেকে ব্রেক করুন।

৪. সবসময় একটি নির্দিষ্ট গতিতে বাইক চালান। অনেক বাইকেই স্পিডোমিটারে ইকোনমি স্পিড চিহ্নিত করা থাকে। সেই নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই বাইকের স্পিড রাখুন।

৫. বাইকের ভালো মাইলেজ পেতে আরেকটি ব্যাপার সবসময় খেয়াল রাখুন। তা হচ্ছে সঠিক তেল ব্যবহার। ভেজাল বা মিক্সট পেট্রোল ব্যবহার করবেন না। এতে বাইকের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে।

৬. বাইকের টায়ারে সবসময় একটি নির্দিষ্ট টায়ার প্রেশার বজায় রাখুন। তবে অতিরিক্ত টায়ার প্রেশারের ফলে যেমন আপনার বাইকের টায়ারটি ফেটে যেতে পারে, অন্যদিকে টায়ারে প্রেশার কম থাকলে বাইকের ইঞ্জিনের ওপর বেশি চাপ পড়বে। সেক্ষেত্রে বাইকের মাইলেজ বেশ কিছুটা কমবে।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo