• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বেজোসের কাছে শীর্ষ ধনীর আসন হারালেন ইলন মাস্ক

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ টেসলা ইনকর্পোরেটেডের শেয়ার মূল্য পতনে বেজোসের কাছে শীর্ষ ধনীর আসন হারালেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের ৪ মার্চের তথ্য মতে টেসলার শেয়ার দর ৭.২ শতাংশ পতনের পর বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ১৯৭.৭ বিলিয়ন ডলার বিপরীতে বেজোসের সম্পদের পরিমাণ ২০০.৩ বিলিয়ন ডলার।

২০১৭ সালে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে প্রথমবারের মত শীর্ষ ধনীর তালিকায় ওঠে আসেন মার্কিন ব্যবসায়ী বেজোস। যদিও টেসলার উত্তানে পরে শীর্ষ স্থান হারান তিনি।   

এদিকে করনার পরপর অ্যামাজনের শেয়ারের মূল্য ২০২২ সালের শেষের দিকের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে, অন্যদিকে টেসলার শেয়ার প্রায় ৫০ শতাংশ নিচে নেমে গেছে। ফলে ২০২১ সালের পর আবারও বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস।  

এছাড়াও বিশ্বের শীর্ষ ধনীদের প্রথম পাঁচ জনের মধ্যে রয়েছেন ফরাসি প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট, তার সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার। আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মোট ১৭৯ বিলিয়নের সম্পদ নিয়ে। আর দেড়শ বিলিয়ন সম্পদ নিয়ে এ তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন বিল গেটস।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo