• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা, নিহত ২০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে ২০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। রোববার জাবালিয়া শরণার্থী শিবির এবং সাফতাউই এলাকায় দুটি বাড়ি লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। খবর আনাদোলু এজেন্সির।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, এ বিমান হামলার পর ২০ জনের মৃতদেহ উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অব্যাহতভাবে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এ হামলায় গাজায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যানুযায়ী, গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৪১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৭১ হাজার ৭০০ জন।

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯০ ফিলিস্তিনি নিহত এবং ১৭৭ জন আহত হয়েছেন। অনেক লোক এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo