• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩০ হাজারে পৌঁছচ্ছে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকাজুড়ে চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩০ হাজারে পৌঁছচ্ছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই সর্বোচ্চ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে উপত্যকায় এখন পর্যন্ত ২৯ হাজার ৯৫৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার সকালে নতুন করে ৭৬ জন নিহতকে যোগ করেই এ সংখ্যা সামনে এসেছে।

ইসরায়েলি হামলায় নতুন করে আহত হয়েছেন প্রায় ১১০ জন। গত সাত অক্টোবর থেকে গাজায় মোট আহতের সংখ্যা এখন ৭০ হাজার ৩২৫।

এদিকে, কামাল আদওয়ান ও আল-শিফা হাসপাতালে পানিশূন্যতা এবং অপুষ্টিতে ৯ শিশুর মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্যান্য শিশুদের অবস্থাও গুরুতর।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। মাঝে কয়েক দফা যুদ্ধ বিরতি হলেও ইসরায়েলিরা তাদের অবস্থানে অনড় থাকতে পারেনি। গোপনে কিংবা প্রকাশ্যে ফিলিস্তিনিদের হত্যা করেছে তারা।

অপরদিকে, গাজায় পরিচালিত যুদ্ধে নিজেদের সেনাও হারাচ্ছে ইসরায়েল। গাজায় স্থল অভিযান শুরু পর থেকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর মোট ২৩৮ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৪০৮ জন।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo