• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতে পিকআপ উল্টে নিহত ১৪

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে একটি পিকআপ উল্টে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের একটি দল একটি অনুষ্ঠানে যোগদান শেষে দেবরি গ্রামে বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেছেন স্থানীয়রা ও পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo