• লিড নিউজ
  • আন্তর্জাতিক

দুই বছরে ৩১ হাজার ইউক্রেন সেনা প্রাণ হারিয়েছেনঃ জেলেনস্কি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দুই বছর পেরিয়ে গেছে। আর এই সময়ে রুশ বাহিনীর মোকাবেলা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের ৩১ হাজার সেনা বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

জেলেনস্কি নিহত সেনাদের সংখ্যা জানালেও আহতদের সঠিক সংখ্যা জানাতে পারেননি। তিনি বলেছেন, এই সংখ্যাটা প্রকাশ করা হলে রাশিয়ার জন্য সামরিক কৌশল গ্রহণ সহজ হবে।

জেলেনস্কির ভাষায়, ‘এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনার প্রাণ গেছে। সংখ্যাটা ৩ লাখ কিংবা দেড় লাখ নয়। (পুতিন) এ নিয়ে মিথ্যাচার করছেন।’

সবশেষ ২০২২ সালের শেষ দিকে যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল ইউক্রেন। তখন জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছিলেন, রুশ বাহিনীর হামলা শুরুর পর ১৩ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন।

তবে রাশিয়ার কতো সেনার প্রাণ গেছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য গণমাধ্যমকে দেওয়া হয়নি।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo