ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাতটায় প্রথমে উপজেলা শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাটমোহর ক্রিকেট একাডেমির খেলোয়াররা।
পরে শুরু হয় ম্যারাথন প্রতিযোগিতা। উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে হরিপুর পর্যন্ত ৫ কিলোমিটার ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেন ৪৪ জন প্রতিযোগি। তাদের মধ্যে প্রথম দশজন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, নাহিদ, সজিব, সিহাব, অন্তর, রাকিব, শুভ, রাজুু কুন্ডু, সালমান, সিয়াম ও শাওন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, ফজলুল হক কালু, মেহেদী হাসান হিমু, হাবিব, সাগর ও সিমান্ত। চাটমোহর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, এ নিয়ে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ভাষা শহীদদের স্মরণে চাটমোহর ক্রিকেট একাডেমির খেলোয়াড়দেরকে নিয়ে একুশে ফেব্রুয়ারিতে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করি।
স্পোর্টস ডেস্ক : জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ...
নিউজ ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। দ্বি...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...
স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

মন্তব্য (০)