• অপরাধ ও দুর্নীতি

কালিয়াকৈরে এসএসসির কেন্দ্রে শিক্ষকের জেল-জরিমান

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা‌ কেন্দ্রের ডিউটিরত এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে এন্ড্রয়েট ফোন বহন করা ও গত বাংলা ২য় পত্র পরীক্ষার প্রশ্ন ও সেই প্রশ্নের সমাধান পত্রের ছবি দ্বন্দ্বপ্রাপ্ত শিক্ষকের মোবাইলে পাওয়ায় এ কারাদণ্ড ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তবে ছবি তোলার বিষয়টি গুরুত্ব না দিয়ে পরীক্ষার কেন্দ্রে স্মার্টফোন বহন করা নিষেধ, এই মর্মে তাকে এই সাজা দেওয়া হয় বলে জানা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষক হলেন-উপজেলার সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সৈকত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ইংরেজি পরীক্ষা চলাকালে সৈকত হোসেন ডিউটি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে তিনি তার সাথে থাকা স্মার্ট মোবাইল ফোন বহন করা অবস্থায় দেখতে পান। পরে তার মোবাইল তদন্ত করলে দেখা যায় ওই ফোন দিয়ে গত পরীক্ষার প্রশ্নপত্র ও সেই প্রশ্নের সমাধানের ছবি পাওয়া যায়।

এমতাবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি তার ফোনটি জব্দ করেন। তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পুলিশ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, স্মার্টফোন ব্যবহার করার কারণে ওই অভিযুক্ত শিক্ষককে জেল জরিমানা করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, পরীক্ষার কেন্দ্রে স্মার্টফোন বহন করা সম্পূর্ণ নিষেধ। ওই শিক্ষককে কেন্দ্রের ভেতর স্মার্টফোন ব্যবহার করা ও পরীক্ষায় প্রশ্নের ছবি পাওয়া গেছে। সে মোর মেয়ে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জেল জরিমানা করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo