• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারধস, নিহত ২৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ টানা তুষারপাতের ফলে ভূমিধসে আফগানিস্তানের পূর্বাঞ্চলে নুরিস্তান প্রদেশে মৃত্যু হয়েছে ২৫ জনের। ৮ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে জানানো হয়েছিল ধসে অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে। খবর এএফপির। 

খবরে বলা হয়েছে, বরফের নিচে চাপা পড়েছেন অনেকে। দেশের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাতের পর সোমবার বরফ ধসের ঘটনা ঘটে। এখনও তুষারপাত চলছে। উদ্ধারকার্যে তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। 

আফগানিস্তানের প্রায় সর্বত্রই বরফ পড়েছে। বিভিন্ন জায়গা থেকে ধসের খবর আসছে। কিন্তু তাতিন উপত্যকার নাকরে গ্রামে প্রবল ধস নামে। ২০টি বাড়ি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ ও বরফের মধ্য়ে মানুষ চাপা পড়েন।

বার্তাসংস্থা এএফপিকে তথ্য ও সংস্কৃতি বিষয়ক আঞ্চলিক প্রধান জামিউল্লাহ হাশিমি বলেছেন, উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। 

আফগানিস্তানে এমনিতেই শীতকাল সবসময়ই কঠিন। এবার বরফ পড়তে অনেক দেরি হয়েছে। সরকারি কর্মকর্তা মৌলবী মোহাম্মদ নবি আদেল বলেছেন, খারাপ আবহাওয়ার ফলে উদ্ধারকাজে দেরি হচ্ছে।এখনো বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা। রাস্তা বরফ পড়ে আটকে গেছে।

আফগানিস্তান বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে একটি। কয়েক দশক ধরে এখানে যুদ্ধবিগ্রহ চলেছে। আফগানিস্তানজুড়েই একের পর এক প্রকৃতিক বিপর্যয় হতে থাকে। জয়বায়ু পরিবর্তনের ফলে প্রকৃতির খামখেয়ালিপনা আরো বেড়েছে। সম্প্রতি ভয়ংকর বন্যা ও ভূমিকম্পের কবলে পড়েছে আফগানিস্তান।

এবার বৃষ্টি খুব কম হয়েছে। ফলে কৃষকরা বিপাকে পড়েছেন। আফগানিস্তান পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল।

একসময় গোটা বিশ্ব থেকে আফগানিস্তানে ঢালাও সাহায্য আসত। কিন্তু ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও তার বন্ধু দেশগুলো সেনা প্রত্যাহার করে। তালেবান ক্ষমতায় আসে। তারপরই আফগানিস্তানে বিদেশি সাহায্য আসা প্রায় বন্ধ হয়ে যায়।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo