• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলের তিন সেনাঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা সংঘাত এখন রুপ নিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে। এবার ইসরাইলের উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। 

সোমবার দখলকৃত অঞ্চলের তিনটি ইসরাইলি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের আল মায়াদিন টেলিভিশন এ তথ্য জানিয়েছে। খবর প্রেসটিভির।

হিজবুল্লাহ জানিয়েছে, গাজা উপত্যকার সমর্থনে দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত রয়েছে। তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ইসরাইলের বিরকাত রিশাসহ তিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে।

এর আগে রোববার বিকালে ইসরাইলের আল-বাগদাদি ঘাঁটির পাশে সেনা জমায়েতে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়াও এদিন ইসরাইলের আল মানাখিম এলাকায় আরেকটি সেনা জমায়েতে উপযুক্ত অস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। এর বাইরেও ইসরাইলের আরও কয়েকটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। প্রতিদিনই ইসরাইলি অবস্থানে হামলার ঘটনার ঘটছে। এসব হামলায় ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে দখলদার বাহিনী তাদের ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না।

গত ৭ অক্টোবর ইসরাইল গাজায় ভয়াবহ হামলা শুরু করার পর দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলীয় সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। দখলদার ইসরাইল সরকারকে গত সাড়ে চার মাস ধরে গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও যুদ্ধ করে যেতে হচ্ছে।

লেবাননের হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম সম্প্রতি বলেছেন, ইসরাইলের দখলদারিত্ব থেকে যে কোনো মূল্যে ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করার জন্য তার সংগঠনসহ প্রতিরোধ ফ্রন্ট প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে।

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo