• উদ্যোক্তা খবর

বগুড়ায় শীতার্ত মানুষের মাঝে স্বর্ণগ্রামের শীতবস্ত্র বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় আর্ত মানবতার সংগঠন ‘স্বর্ণগ্রাম’ এর উদ্যোগে মঙ্গলবার বিকেলে সদরের সাবগ্রাম দক্ষিণপাড়ায় দরিদ্র ও অসহায় প্রায় ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ভাল মানের চাদর বিতরণ করা হয়েছে।

স্বর্ণগ্রামের প্রতিষ্ঠাতা অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় এবং ব্যাডস মানসিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. আকতারুজ্জামান সরকার মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সকলের হাতে এই শীতবস্ত্র তুলে দেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে সারাবিশ্বের মাঝে উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তুলেছে। তিনি দেশের অবকাঠামোগত উন্নয়ন সাধনের পাশাপাশি তৃণমূলে পৌঁছে দিয়েছেন সরকারি সকল গুরুত্বপূর্ণ সেবা যা বাস্তবায়নে তারা মাঠে কাজ করছেন। কিন্তু এই অগ্রযাত্রায় সমাজের সকলের সন্মিলিত অংশগ্রহণ প্রয়োজন সেখানে অত্র এলাকায় সুদীর্ঘ সময় ধরে অভিরায় রায় ও স্বর্ণগ্রামের সকলের মানবিক কার্যক্রমের তিনি ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।  

স্বর্ণগ্রামের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ এর সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক মুনজুর আহমেদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম ও সহ-সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুর আলম সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন এবং দেশ টিভি ও দৈনিক চাঁদনী বাজারের রিপোর্টার সঞ্জু রায়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বর্ণগ্রাম সংগঠনের উপদেষ্টা বিজয় রায়, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক লক্ষণ রায় প্রমুখ। 

মন্তব্য (০)





image

দেশসেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উত্তরা কৃষিবিদ কমিউনিটির ম...

নিজস্ব প্রতিবেদকঃ উত্তরায় বসবাসরত কৃষিবিদদের পারস্পরিক পরিচয়...

image

‎জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা: প্রধা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ স্টার্টআপ উদ্যোক্...

image

‎নতুন উদ্যোক্তা কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে গত ১২ থেকে ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার...

image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

  • company_logo