ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: স্বপ্ন প্রকল্প,২য় পর্যায়ের উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন বিষয়ক এক অবহিতকরন কর্মশালা জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে মঙ্গলবার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব আবু সেলিম মাহামুদ -উল হাসান।
এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম,সুইডেন অ্যাম্বাসির ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ইকরামুল হক সোহেল ও রোজী আক্তার স্বপ্ন প্রকল্পের রিজিওনাল কোর্ডিনেশন এনালিস্ট আহমাদুল কবীর আকন।হতদরিদ্র নারীদের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের এ কাজটি বাস্তবায়িত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদকঃ উত্তরায় বসবাসরত কৃষিবিদদের পারস্পরিক পরিচয়...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ স্টার্টআপ উদ্যোক্...
নিউজ ডেস্কঃ দেশে গত ১২ থেকে ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার...
নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...
নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

মন্তব্য (০)