• লিড নিউজ
  • অর্থনীতি

ফের বাড়ানো হলো এলপি গ্যাসের দাম

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়ানো হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এলপি গ্যাসের এই নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়। এর আগে, গত ২ জানুয়ারি টানা ৬ষ্ঠ মাসের মতো ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি।

জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬৫ টাকা ৬৭ পয়সা। উল্লেখ্য, ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজির ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ আইএমএফের

১

নিউজ ডেস্কঃ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীত...

image

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বি...

২

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত স...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?

৩

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে টানা তৃতীয় সেশনে কমেছে স্বর্ণের দাম...

image

‎ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

৪

নিউজ ডেস্কঃ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চিনি, ইউর...

image

‎এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অন...

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ ...

  • company_logo