• অর্থনীতি

৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে ১ হাজার ১৬৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৯ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার।

এদিকে, শুধু ১ নভেম্বরেই দেশে ২২২ মিলিয়ন বা ২২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই দিনে এসেছিল ৪৩ মিলিয়ন বা ৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ওই দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে তাদের অব্যাহত অবদানের প্রতিফলন। রেমিট্যান্সের প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার সরবরাহ শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের রিজার্ভ ও বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়তা করছে।

সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক ইতিবাচক প্রবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশ-কোরিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে যৌথ ও...

১

নিউজ ডেস্কঃ কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (...

image

জুলাই থেকে নভেম্বরের ১ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১১...

২

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১ নভেম্বর পর...

image

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

৩

নিউজ ডেস্ক : ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি)...

image

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, মজুত আছে ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট...

৪

‎নিউজ ডেস্কঃ  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ন...

image

‎চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব...

  • company_logo