• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে ৪ ঘন্টার মধ্যে চোরাই অটোরিকশা উদ্ধার: মূলহোতা গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রমের উলিপুরে ৪ ঘন্টার মধ্যে চোরাই অটোরিকশা উদ্ধার করে আন্ত:জেলা চোর চক্রের মূলহোতা মোঃ শরিফ ইসলাম ওরফে সাজেদুল ইসলাম(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শরিফ তবকপুর ইউনিয়নের বামনের হাট এলাকার ফজলার রহমানের পুত্র।

পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের জকরিয়াপাড়া এলাকার এরশাদুল হকের বাড়ী থেকে অজ্ঞাতনামা চোরেরা একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। সোমবার(২৯ জানুয়ারি) দুপুরে এই সংক্রান্তে থানায় একটি মামলা দায়ের করা হয়।পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হাকিম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪ ঘন্টার মধ্যে দলদলিয়া ইউনিয়নের তেজারমোড় থেকে চোর চক্রের মূলহোতা মোঃ শরিফ ইসলাম ওরফে সাজেদুল ইসলামকে গ্রেফতার করে। এবং তার হেফাজতে থাকা অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo