ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ ঢাকায় সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার আর নেই। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। বুধবার দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন নায়ক জায়েদ খান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন— ‘চিত্রনায়ক আরিফিন শুভর মা বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অদ্য বাদ ফজর জানাজা এবং শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।’
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই আলোচনায় আরিফিন শুভ। সিনেমায় তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।
এদিকে গত বছর নভেম্বরে নতুন ওয়েব সিরিজে শুভর অভিনয়ের কথা সামনে আসে। ‘লহু’ নামের ওই সিরিজ নির্মাণ করবে ওটিটি প্ল্যাটফরম চরকি। এই সিরিজে কলকাতার সোহিনীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন আরিফিন শুভ।
বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে বক্স অফিসে ২৫০ কোটি রুপি আয়ের মাইল...
বিনোদন ডেস্ক : বাংলা নাটকের নিয়মিত মুখ জান্নাতুল সুমাইয়া হিম...
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনয় হোক...
বিনোদন ডেস্ক : বলিউড ও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ...
বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন ...

মন্তব্য (০)