• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

নগরকান্দায় নকল গুড়ের কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুরের নগরকান্দায় নকল খেজুরের গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় নকল গুড় তৈরিতে অভিযুক্ত আলম শেখ (৪১) ও জলিল শেখ (৫৬) নামের দুই ব্যক্তিকে নগদ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নকল খেজুরের গুড় সহ গুড় তৈরিতে ব্যবহৃত প্রায় আড়াই লক্ষ টাকা মূল্য মানের ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার রামনগর ইউনিয়নের খোয়াজের ডাংগী গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান। 

জানা যায়,  অভিযুক্ত আলম শেখ ও জলিল শেখ দীর্ঘদিন যাবত ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় তৈরি করে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান জানান, নকল খেজুরের গুড়ের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo