• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে ইয়াবা নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি দেয়ার চেষ্টা, গ্রেফতার করল ডিবি

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ ব্রহ্মপুত্র নদ পাড়ি দেয়ার চেষ্টাকালে মাদক কারবারি সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ(৩০) ও মুসা মিয়া(১৯)কে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃত সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর গ্রামের আরফান মন্ডলের ছেলে ও মুসা মিয়া একই এলাকার কদম আলীর ছেলে।

ডিবি জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বাবুর চর ঘাটের পাশ থেকে ৫০০ পিস ইয়াবাসহ সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ ও মুসা মিয়াকে গ্রেফতার করে ডিবি। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা(ডিবি)'র অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

image

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

  • company_logo