• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড়ে চেতনানাশক দিয়ে দূর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেফতার ৩ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় এক বাড়িতে খাবারে চেতনানাশক দিয়ে দূর্ধর্ষ চুরির ঘটনায় মুলহোতা মাসুদ রানা (২৯) ও তার সহযোগি আরসি ইসলাম রীতা (২৫) জাকির হোসেন (৩২) নামের তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা ব্যক্তিরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া গ্রামের আব্দুল গাফফার এর ছেলে মাসুদ রানা, সহযোগি (মাসুদ রানার পরকিয়া প্রেমিকা) জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী মুন্সিপাড়া গ্রামের আব্বাস আলীর মেয়ে আরসি ইসলাম রীতা ও অপর সহযোগি জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর প্রধানগছ গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে জাকির হোসেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে তাদের আদালতে তুলে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে গত ১ জানুয়ারি (সোমবার) উপজেলার চন্দনবাড়ী মুন্সিপাড়া গ্রামে রেজওয়ানুল করিম শুভ্র'র বাড়িতে চুরির এ ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের পুলিশ নিবিরভাবে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেয়া তথ্য মতে আসামীদের হেফাজতে থাকা চোরাইকৃত এক জোড়া স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের আংটি, নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

থানা পুলিশ জানায়, সোমবার (১ জানুয়ারি) গভির রাতে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে চন্দনবাড়ী মুন্সিপাড়া গ্রামে এই দূর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটায় চোরেরা। এসময় চুরি যায় নগদ টাকাসহ স্বর্ণলংকার। ঘটনার পর দিন মঙ্গলবার (৩ জানুয়ারি) রেজওয়ানুল করিম শুভ্র বাদী হয়ে বোদা থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলার বিভিন্ন এলাকা থেকে ঐ তিনজনকে চুরি যাওয়া বিভিন্ন মালামালসহ গ্রেফতার করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মামলা দায়েরের পর থেকে আমারা তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামীদের শনাক্ত করি। এর পর তাদের গ্রেফতার করা হলে তারা চুরি করার বিষয়টি স্বীকার করেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ২ দিনের রিমান্ড মন্জুর করেন।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

image

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

  • company_logo