ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্কঃ স্পেশাল চাইল্ড! মানে সে আট-দশটা শিশুর মত স্বাভাবিক নয়। তবে কি সে অস্বাভাবিক? মোটেও নয়! বিধাতা তাকে স্বাভাবিক বানাননি, অস্বাভাবিক বানিয়েছেন, এইটা তো তার দোষ নয়। এমনই সারমর্ম নিয়ে বিটিভিতে ২০ জানুয়ারী ২০২৪ রাত ৯ টায় প্রচারিত হবে “মৌনতার মন ভাঙে না”। বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় রাজীব মণি দাসের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী সাইফ আহমেদ।
অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নিশাত তাসনিম তমা, মোহাম্মদ বারি, সুজাত শিমুল, নিথর মাহবুব, সাহেলা আক্তার, আসমা শিউলি, ফরহাদ হায়দার, অপ্সরা শিকদার সহ আরও অনেকে। মৌনতা দেখতা রুপবতী একটি মেয়ে। সে বাকপ্রতিবন্ধী, তবে কথা বলতে না পারলেও সে সবার কথা শুনতে ও বুঝতে পারে। আমাদের সমাজের প্রতিবন্ধীরা সবচেয়ে অবহেলিত। সে একটি বাকপ্রতিবন্ধী স্কুলে শিক্ষকতা করে। কায়েস নামের একটি ছেলের সাথে মৌনতার সম্পর্ক হয়। প্রতিবন্ধী একটি মেয়েকে কায়েসের পরিবার মেনে নিতে পারে না। এভাবেই এগিয় যায় গল্প।
বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া র...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবর...
বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস গতকাল ...
বিনোদন ডেস্ক: ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন প...
গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি: গ্রামের আঁকাবাঁকা আলপথ কিংবা ন...

মন্তব্য (০)