• বিনোদন

বাংলাদেশ-কলকাতায় আমরা মিলেমিশে একাকারঃ বুবলী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ গেল বছর ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি চার সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন শবনম বুবলী। বর্তমানে ব্যক্তিগত জীবনের সেইসব আলোচনা দূরে সরিয়ে ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সেই মতে, কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় যুক্ত হয়ে শুটিং শুরু করেছেন এই নায়িকা। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির কলকাতা পর্বের শুটিং, পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে।

গতকাল রোববার ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় নির্মাতা রাশেদ রাহা, অভিনেতা কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাসসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ছিলেন বুবলীও।প্রথমবার টালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বুবলী। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। সেই সঙ্গে নিজেকে সৌভাগ্যবানও মনে করছেন এই অভিনেত্রী।

বুবলীর কথায়, ‘বাংলাদেশ ও এখানকার মধ্যে বড় মিল হলো ভাষাগত। যদিও আমাদের একই ভাষা কিন্তু দুই বাংলাতেই মিষ্টি-দুষ্টু একটা ভাব আছে। আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে। বাংলাদেশ-কলকাতায় আমরা মিলেমিশে একাকার। ঢাকা থেকে কলকাতা আসতে ৩০-৪০ মিনিট লাগে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে ব্যারিকেড, নিয়ম-কানুন, ভিসা- এতো কিছু না থেকে যদি অবাধ যাতায়াত হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হত।

অবশ্য এটাতে কিছু করার নেই। কারণ, দেশের জায়গা থেকে মেইনটেইন করতে হয়। তবে দুই ইন্ডাস্ট্রির আবেগ ভালোবাসা শেয়ার হচ্ছে।’বছরের শুরুতেই দিয়েছেন ‘পুলসিরাত’ নামের নতুন এক সিনেমার খবর। এছাড়া, ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ এ বছরে মুক্তির অপেক্ষায় বুবলীর বেশ কয়েকটি সিনেমা।

মন্তব্য (০)





image

‎ইতালির ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ

নিউজ ডেস্কঃ ইতালির ভেনিসে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হ...

image

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা

বিনোদন ডেস্ক : ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের...

image

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে বিতর্কের পর যুক্তরাষ্ট্র...

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকা...

image

‎যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পে মৌসুমী

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম সফল ও জনপ...

image

সংস্কৃতির অগ্রগতিতে আর নয় প্রতিবন্ধকতা: বিসিআরএ’র বৈঠকে ঐ...

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্র ও সংস্কৃতির অগ্রযাত্রায় বিদ্যমান...

  • company_logo