• খেলাধুলা

আইসিসির ডিসেম্বরের সেরা খেলোয়াড় পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় তাইজুল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আইসিসির ডিসেম্বরের সেরা খেলোয়াড় পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। যেখানে তার প্রতিন্দ্বন্দ্বী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।

বাংলাদেশের মাটিতে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে গত মাসে টেস্ট খেলতে এসেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কিউইদের ১৫০ রানে হারায় টাইগাররা। সেই রেকর্ড ভেঙে দিতে অনবদ্য ভূমিকা রাখেন তাইজুল। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। শুধু তা-ই নয়,  পরে ঢাকা টেস্টে ৫ উইকেট নিয়ে হন সিরিজসেরা।

উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পরিচিতি পেলেও বাংলাদেশ সফরে এসে বোলার হিসেবে নতুন আত্মপ্রকাশ ঘটে ফিলিপসের। প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে করেন ৬২ বলে ৪২ রান। যদিও বাংলাদেশের জয়ে ভেস্তে যায় তার এই অলরাউন্ড পারফরম্যান্স। তবে দ্বিতীয় টেস্টে তার ব্যাটে চড়ে সিরিজে সমতা ফেরায় কিউইরা। প্রথম ইনিংসে ৮৭ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪০ রান করেন তিনি।

ডিসেম্বর মাসটা দারুণ কেটেছে কামিন্সেরও। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। দুই ইনিংসেই তার ঝুলিতে যায় পাঁচটি উইকেট। স্পর্শ করেন ২৫০ উইকেটের মাইলফলক। তার আগুনে ঝরা বোলিংয়ে মেলবোর্ন টেস্ট জিতে র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠে অস্ট্রেলিয়া।

এদিকে মেয়েদের বিভাগে মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গে, ভারতের জেমাইমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মা।

মন্তব্য (০)





image

জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের ব্যালন ডি’অর কার হাতে উঠবে...

image

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্ল...

image

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান তারকা, যা বললেন তুরস্...

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রর্বেতো কার্লোস ইসলাম ধর্...

image

ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে দামি একাদশে আছেন যারা

স্পোর্টস ডেস্ক : মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক বছরগুলোতে ম্যানচেস্টার ই...

image

আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এখনও...

  • company_logo