• বিনোদন

অভিনেত্রী নেহার বাড়িতে চুরি!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ‘মে আই কাম ইন ম্যাডাম’খ্যাত অভিনেত্রী নেহা পেন্ডসের বাড়িতে চুরি হয়েছে। বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্টে নেহার ২৩ তলার ফ্ল্যাট থেকে প্রায় ৬ লাখ টাকার গহনা চুরি হয়েছে।  এ ঘটনায় থানায় এফআইআর করেন নেহার স্বামী শার্দুল সিংহ বায়াসের গাড়িচালক রত্নেশ ঝা। চুরির ঘটনায় সন্দেহভাজন গৃহকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, গত ২৮ ডিসেম্বর ঘটে এ চুরির ঘটনা।

নেহার স্বামীর গাড়িচালক রত্নেশ জানান, শার্দুল নাকি তাকে জানিয়েছিলেন, চার বছর আগে বিয়েতে উপহার হিসাবে একটি সোনার ব্রেসলেট ও একটি হীরের আংটি পেয়েছিলেন। সেই দুটি গহনাই নাকি খুঁজে পাচ্ছেন না তিনি। বাইরে বেরোনোর সময় সাধারণত শার্দুল ওই দুটি গহনা পরতেন। একদিন বাড়িতে ফিরে বাড়ির পরিচারক সুমিত কুমার সোলাঙ্কিকে নাকি তিনি সেগুলো রাখতে দিয়েছিলেন। শার্দুলের কথামতো পরিচারক সেগুলো ঘরের আলমারিতে রেখে দেয়। তার পর থেকেই নাকি পাওয়া যাচ্ছে না সেই গহনাগুলো।

সুমিত নামের ওই পরিচারক নেহার বাড়ির একাধিক কাজ করেন। অন্যান্য পরিচারকের সঙ্গে নেহা ও তার স্বামীর বাড়িতেই থাকতেন তিনি। একদিন বাড়ি থেকে বেরোনোর সময় শার্দুল ওই ব্রেসলেট ও আংটি পরতে গেলে সেগুলো আলমারিতে খুঁজে পাননি তিনি। 

বাড়ির অন্যান্য পরিচারকের কাছে খোঁজ নেওয়া হলেও সেগুলো খুঁজে পাওয়া যায়নি। সুমিতকে ফোন করে জানতে পারা যায় যে তিনি কোলাবায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। এর পরই শার্দুলের গাড়িচালক রত্নেশের করা অভিযোগের ভিত্তিতে সুমিতকে গ্রেফতার করে পুলিশ। যদিও তার কাছ থেকেও গহনা উদ্ধার করা যায়নি।

পরিচারক সুমিতের দাবি, গহনা তিনি নির্দিষ্ট জায়গাতেই রেখেছিলেন। তবে ওই দিন সুমিত বাড়িতে উপস্থিত না থাকায় তার ওপরেই সবার সন্দেহ গিয়ে পড়ে।

মন্তব্য (০)





image

‎ইতালির ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ

নিউজ ডেস্কঃ ইতালির ভেনিসে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হ...

image

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা

বিনোদন ডেস্ক : ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের...

image

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে বিতর্কের পর যুক্তরাষ্ট্র...

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকা...

image

‎যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পে মৌসুমী

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম সফল ও জনপ...

image

সংস্কৃতির অগ্রগতিতে আর নয় প্রতিবন্ধকতা: বিসিআরএ’র বৈঠকে ঐ...

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্র ও সংস্কৃতির অগ্রযাত্রায় বিদ্যমান...

  • company_logo