• বিনোদন

বছরের শুরুতে পুরস্কৃত সংগীতা 

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদক: বিশিষ্ট বাচিক ও অভিনয় শিল্পী সংগীতা চৌধুরী। ইংরেজি নতুন বছরের শুরুতেই পেয়েছেন বিশেষ সম্মাননা।  মঙ্গলবার, ২ জানুয়ারি জাতীয় জাদুঘরে কবি সুফিয়া খাতুন মিলনায়তনে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদের আয়োজনে কথাশিল্পী শওকত ওসমানের ১০৭ – তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য সংগীতাকে সম্মাননা প্রদান করা হয়।

সংগীতা বলেন, বছরের শুরু হলো সম্মাননা প্রাপ্তির মধ্য দিয়ে। যেটি জীবনের আনন্দময় অর্জন। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধুর বায়োপিকে সায়েরা খাতুনের ভূমিকায় অভিনয় করেছেন সংগীতা। এ ছাড়া মুক্তি পায় ওয়েব সিরিজ মিশন হান্টডাউন ও ওয়েব ফিল্ম মার্ডার নাইন্টিজ।

মন্তব্য (০)





image

‎ইতালির ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ

নিউজ ডেস্কঃ ইতালির ভেনিসে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হ...

image

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা

বিনোদন ডেস্ক : ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের...

image

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে বিতর্কের পর যুক্তরাষ্ট্র...

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকা...

image

‎যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পে মৌসুমী

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম সফল ও জনপ...

image

সংস্কৃতির অগ্রগতিতে আর নয় প্রতিবন্ধকতা: বিসিআরএ’র বৈঠকে ঐ...

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্র ও সংস্কৃতির অগ্রযাত্রায় বিদ্যমান...

  • company_logo