• সমগ্র বাংলা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিন উদযাপন পুলিশের এসআই প্রত্যাহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার সঙ্গে জন্মদিনের কেক কাটার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে জেলা পুলিশের নির্দেশে তাকে নাচোল থানা থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

​ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নাচোলের ‘এসএন ক্যাফে’-তে এসআই শেখ জিয়াউর রহমানের জন্মদিন পালিত হয়। ওই অনুষ্ঠানে কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং অপর এক ছাত্রলীগ কর্মীকে সঙ্গে নিয়ে তিনি কেক কাটেন। পরদিন শুক্রবার সকাল ৯টার দিকে এসআই জিয়াউর তার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ছাত্রলীগ নেতার হাতে কেক খাওয়ার ছবি পোস্ট করেন।

​ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিএনপি, ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতারা ওই পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। তীব্র প্রতিক্রিয়ার মুখে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ফেসবুক থেকে ছবিগুলো মুছে ফেলেন।

​পরবর্তীতে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা জেলা পুলিশের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতেই তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

​বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, প্রকাশিত সংবাদটি আমলে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শনিবার রাতেই এসআই জিয়াউর রহমানকে নাচোল থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেন।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে দুর্যোগ সহনশীল বাড়ি পেয়ে খুশি ষাটোর্ধ্ব জেল...

১

লালমনিরহাট প্রতিনিধি : মাথা গোঁজার ঠাঁই ছিলনা লালমনিরহাট সদর...

image

ফরিদপুরের ডিক্রিরচরে নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে লে...

২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচরে বিনামূল্য...

image

চাটমোহরে নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা বেলাল গ্রেপ্তার

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ শ্রমিক লীগে...

image

চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা স...

image

পঞ্চগড় সীমান্তে ১৮ বোতল ভারতীয় কীটনাশক আটক, মূল্য ৪৫ হাজা...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চ...

  • company_logo